ষাটের দশকে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ছবি এটি। না,এটা কোনো ফেক বা এডিট করা ছবি নয়,বরং শতভাগ সত্য ছবি।
English Electric Lightning F1 এয়ারক্রাফট থেকে ইজেক্ট করে বেরিয়ে আসছেন পাইলট জর্জ এয়ার্ড। ঘটনাটি ঘটেছিল ১৯৬২ সালের ১৩ সেপ্টেম্বর। এয়ার্ড একটি গ্রীন হাউজের ছাদ ভেঙে ভেতরে পড়েন,গায়ে বিভিন্ন জায়গায় কে টে যায়,ভেঙে যায় দুই পা-ই।
অবশ্য পরবর্তীতে সুস্থ হয়ে তিনি আবার এই ক্যারিয়ারে ফেরত আসেন। কাকতালীয়ভাবে ছবিটি তুলেছিলেন জিম মীড। তিনি পরবর্তীতে এই ছবি ডেইলি মিররের কাছে ১,০০০ পাউন্ডে বিক্রি করেছিলেন,আজকের দিনে যা প্রায় ২০,০০০ পাউন্ড বা ২৯ লক্ষ টাকার সমান।।
🟧🟫 সংগৃহীত ----
omsaha
删除评论
您确定要删除此评论吗?